সংক্ষেপে সারা দেশ
২ নম্বর সেক্টর ৩০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় ঢাকার মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল কলেজে মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের ভাইবোন ও তাঁদের পরিবারের সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এতে ২ নম্বর সেক্টর ও মুক্তিযুদ্ধকালীন কে ফোর্সের কমান্ডার খালেদ মোশারফের স্ত্রী বেগম খালেদ মোশাররফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানস্থলের প্রধান ফটকে জনপ্রতি ২০ টাকা দিয়ে নাম নিবন্ধন করা যাবে। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে ০১৭১৩০৩৮২১২, ০২৮২৫৯১০৫, ০২৯৩৫৩২৭৪, ০১৭১৩০৬৫৩২৬ ও ০১৭১৪১৭৮৬১৯ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে। বিজ্ঞপ্তি। পুরস্কার বিতরণী বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এবং কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাপরিবার কল্যাণ সমিতির পেট্রন সাইয়েদা শারীফ মুবীন। অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফ্যাশন শো, অভিনয়, নাচ ও গান পরিবেশন করে ছাত্রছাত্রীরা। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। স্কুলের বার্ষিক পরীক্ষার ফল ঘোষণার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এবং কলেজে বর্তমানে প্রায় দুই হাজার শিক্ষার্থী রয়েছে প্রতিষ্ঠানটিতে। বিজ্ঞপ্তি।নির্বাচনফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতি ও আরিফ ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে আলী আশরাফ মো. শোয়ায়েব, জুবায়ের জাকির ও আমিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে কে এম রুবেল, কোষাধ্যক্ষ পদে রুহুল কবীর, দপ্তর সম্পাদক পদে এম এ আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবিদুর রহমান, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে বিজয় পোদ্দার এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। ফরিদপুর অফিস।