সংক্ষেপে সারা দেশ
নতুন কমিটিবেগম শাহজাদীকে চেয়ারপারসন, সৈয়দ আহমাদ ফারুখকে সাধারণ সম্পাদক ও হোসনা রহমানকে কোষাধ্যক্ষ পুনর্নির্বাচিত করে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা ‘সার্ভ দ্য পিপল’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৩ ডিসেম্বর সংস্থাটির ২১তম বার্ষিক সাধারণ সভায় ২০১১-১৩ সালের জন্য এ নতুন কমিটি গঠন করা হয়। ঢাকার সোবহানবাগে সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় চেয়ারপারসন বেগম শাহজাদীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংস্থার উপদেষ্টা সাবেক সচিব ও রাষ্ট্রদূত এ কে এম ফারুক। বিজ্ঞপ্তি।ফেনসিডিলসহ গ্রেপ্তাররাজশাহীর পবা উপজেলার বেড়িবাঁধ এলাকা থেকে ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে ১৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) অভিযান চালিয়ে গতকাল রোববার সকালে একটি মোটরসাইকেল, মুঠোফোন ও ওই ফেনসিডিল উদ্ধার করে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।মেলাপিরোজপুরে দুস্থ ও বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুই দিনব্যাপী নারী উন্নয়ন প্রশিক্ষণ (ডব্লিউটিসি) মেলা শুরু হয়েছে। শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে গতকাল রোববার এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী জেলা শাখার সভাপতি এম এ মান্নান। প্রধান অতিথি ছিলেন নারী অধিকার আন্দোলনের স্থানীয় নেত্রী খালেদা ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মামুন-অর-রশিদ। পিরোজপুর প্রতিনিধি।