সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোড়া লাগানোব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী গ্রামে গতকাল বুধবার একটি জোড়া লাগানো বাছুরের জন্ম হয়েছে। তেজখালীর কৃষক আইয়ুব আলীর একটি গাভি এই বিচিত্র বাছুরটি প্রসব করে। আইয়ুব আলী জানান, গতকাল সকালে গাভিটি আট পা, দুই মাথা ও দুই লেজওয়ালা ওই বাছুরটি প্রসব করে। তবে বাছুর প্রসবের পর গাভিটি অসুস্থ হয়ে পড়ে এবং বাছুরটিও মারা যায়। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। গাঁজাসহ গ্রেপ্তারসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারের মাছবাজারসংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার রাতে ২০০ গ্রাম গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রুহুল আমিন চৌধুরী (৫৫), সুজাত মিয়া (৩৪) ও কায়িত শাহ (২২)। ধরমপাশা থানার উপপরিদর্শক শহীদ মিয়া চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাদশাগঞ্জ বাজারের মাছবাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি টিনের ঘর থেকে গাঁজাসহ ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।কারাদণ্ডব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শাহানা আক্তার (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহেদ হোসেন এ রায় দেন। এর আগে বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক আবদুল আউয়াল উপজেলা সদরের সোবহানিয়া আলিম মাদ্রাসাসংলগ্ন বাড়ি থেকে শাহানাকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে তিন বোতল ফেনসিডিল ও তিন বোতল মদ উদ্ধার করা হয়। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।১৬৮ নেতা-কর্মীর জামিনপৃথক সাতটি মামলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৬৮ জন নেতা-কর্মীর দুই মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এঁদের জামিন মঞ্জুর করেন। গত ১৮ ডিসেম্বরের ঢাকা ও সিরাজগঞ্জে হামলা-ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশ এসব মামলা করে। আইনজীবীরা জানিয়েছেন, ঢাকায় দায়ের করা পৃথক মামলায় গতকাল সকালে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, সাধারণ সম্পাদক মীর সরফত আলী এবং ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ অন্যরা হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন জানান। নিজস্ব প্রতিবেদক।