সংক্ষেপে সারা দেশ
মস্তকবিহীন লাশ নোয়াখালীর হাতিয়া উপজেলার চরচেঙ্গা খালে গতকাল বৃহস্পতিবার ভোরে মস্তকবিহীন এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় লাশটি জোয়ারের পানিতে ভেসে যায়। হাতিয়া থানার ওসি মোক্তার হোসেন বলেন, বিকেলে ঘটনাস্থলে গিয়ে কোনো লাশ পাওয়া যায়নি। হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি।বর্ণকের ২৮ বছর পূর্তিবর্ণক সমাজ কল্যাণ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের ২৮ বছর পূর্তি উপলক্ষে কাল শনিবার সন্ধ্যা সাতটায় রাজধানীর পল্লবী থানাসংলগ্ন কমিউনিটি সেন্টারে নতুন ও পুরাতন সব সদস্যের এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। এতে সব সদস্য, পৃষ্ঠপোষক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।একজন গ্রেপ্তারফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রাম থেকে গত বুধবার রাতে ফয়েজ উল্লাহ খান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের ভাষ্যমতে, ফয়েজের কাছ থেকে একটি পাইপগান ও ১০টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল আলম গতকাল বৃহস্পতিবার জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। প্রতিবেদক, ফেনী।