সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনখুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে বেগম ফেরদৌসী আলী সভাপতি, এস এম হাবিব সাধারণ সম্পাদক ও কামরুল আহসান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া এস এম সাহিদ হোসেন, মুনীর উদ্দিন আহমেদ, ফারুক আহমেদ ও মল্লিক শুধাংশু সহসভাপতি এবং এম এ হাসান, মোস্তফা কামাল আহমেদ ও মো. জাহিদুল ইসলাম সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন। লিয়াকত আলী, আশরাফ-উল-হক, ওয়াদুদুর রহমান, সাহেব আলী, হাসান আহমেদ মোল্লা, কাজী আমানউল্লাহ, এ কে হিরু, এস এম জাহিদ হোসেন ও এরশাদ আলী নির্বাহী সদস্য নির্বাচিত হন। গতকাল শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।  নিজস্ব প্রতিবেদক, খুলনা।বৃদ্ধ নিহতঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে গতকাল শুক্রবার সকালে গাড়ির চাপায় একজন বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর নাম রবিউল আওয়াল (৭৫)। তিনি উপজেলার বিন্নিঘাট গ্রামের বাসিন্দা। বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আকরাম খান জানান, রবিউলকে চাপা দেওয়া গাড়িটিকে শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।  আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি