সংক্ষেপে সারা দেশ
নবীনবরণমাইলস্টোন কলেজের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী গত শুক্রবার রাজধানীর উত্তরার ডিয়াবাড়িতে কলেজের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথি এবং কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা নুরন্ নবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম। পরে বিভিন্ন শ্রেণীর কৃতী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শ্রেণীশিক্ষক-শিক্ষিকাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি কমিটি গঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব কুমিল্লা জেলা শাখার ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২০১২ থেকে ২০১৪ সালের জন্য গঠিত এ কমিটিতে ইকবাল আনোয়ারকে সভাপতি ও গোলাম মহিউদ্দিন দীপুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ড্যাবের দপ্তর সম্পাদক আবু তাহের মুহিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লালাশ উদ্ধারব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গঙ্গাসাগর রেলওয়ে সেতুর পাশ থেকে গতকাল শনিবার দুপুরে শাহাদাত হোসেন (২৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাঞ্ছারামপুরের শাহজাহান মিয়ার ছেলে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসনাত বলেন, শাহাদাতের শরীরে জখমের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার সন্ধ্যায় মহানগর গোধূলি ট্রেন থেকে পড়ে গিয়ে শাহাদাতের মৃত্যু হয়েছে। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিমানববন্ধন গ্রিন লিফ ইন্টারন্যাশনাল স্কুল, চাইল্ড ড্রিম একাডেমি ও গুড আর্থ ইন্টারন্যাশনাল স্কুল নামের তিনটি বিদ্যালয় উচ্ছেদচেষ্টার প্রতিবাদে গত শুক্রবার রাজধানীর মিরপুরে সাংবাদিক আবাসিক এলাকার প্রধান ফটকে মানববন্ধন করা হয়। এতে বিদ্যালয়গুলোর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ ওই এলাকার সব শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। শিক্ষকেরা বলেন, গত ডিসেম্বর মাসের শুরুর দিকে সাংবাদিক আবাসিক এলাকার বর্তমান ব্যবস্থাপনা কমিটি হঠাৎ করে বিদ্যালয় তিনটি উচ্ছেদের সিদ্ধান্ত নেয়। বিজ্ঞপ্তি।