সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুদান প্রদানকুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মণ্ডলপাড়ার ৯৮ পরিবারের প্রতিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এ উপলক্ষে ছেঁউড়িয়া গড়াইচর মাঠে গতকাল সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সাংসদ এম এস আকবর। সংশ্লিষ্ট পরিবারগুলোর জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (সিডিআই) কর্মসূচির আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ অনুদান দেয়। আগামী মাসের মধ্যে তাদের ব্যাংক হিসাবে আরও পাঁচ হাজার টাকা করে পাঠানো হবে।  কুষ্টিয়া অফিসবই বিতরণনাটোরের লালপুর উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ সম্পন্ন হয়েছে। উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং থানা বালিকা উচ্চবিদ্যালয়ে গত রোববার পাঠ্যবই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী প্রমুখ। লালপুর (নাটোর) প্রতিনিধি