সংক্ষেপে সারা দেশ
নতুন কমিটিফরিদপুর মিনিবাস মালিক সমিতির নির্বাচনে এস এম শাহ আলম সভাপতি ও মো. মফিজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন শাহীন চৌধুরী, আখতার হোসেন, শেখ আবদুর রহিম, আ. লতিফ ও আবদুর রব মুন্সী। ২৩ সদস্যের নতুন এই কমিটিতে দিল মোহাম্মদ সাধারণ সম্পাদক, মো. আলমগীর কবির ভূঁইয়া ও কাজী মো. আলী আজগর যুগ্ম সম্পাদক, মো. মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক, চিত্ত রঞ্জন সাহা কোষাধ্যক্ষ ও আবু বকর সিদ্দিকী দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। ফরিদপুর অফিস। মোড়ক উন্মোচননীলফামারীর রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী প্রয়াত খয়রাত হোসেনের জীবনীগ্রন্থ তাকে স্মরণ করির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল দুপুরে রংপুরের টাউন হলে বইটির মোড়ক উন্মোচন করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম শাহ নওয়াজ আলী। খয়রাত হোসেন স্মৃতি সংসদের সভাপতি মোজাহিদ বিন খয়রাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজনেরা। নীলফামারী প্রতিনিধি।