সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনসিডিল জব্দসাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা হারুন-অর-রশীদ কলেজের সামনে গতকাল বুধবার একটি ইঞ্জিনচালিত ভ্যান থেকে ৫৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা ৩৮ বিজিবির অপারেশন কর্মকর্তা জানান, গতকাল সকাল ১০টার দিকে বিবিজির সদস্যরা ওই কলেজের সামনে ওই ভ্যানে তল্লাশি করে ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করেন। এ সময় ভ্যানের চালক পালিয়ে যান। এ ঘটনায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা। আটকমেহেরপুরের গাংনী উপজেলা থেকে গতকাল বুধবার নাজিবুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, তিনি নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, গতকাল দুপুরে উপপরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে নাজিবুরকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে নাজিবুরের স্বীকারোক্তি অনুসারে পুলিশ তাঁর বাড়ি থেকে একটি এলজি শাটারগান উদ্ধার করে। তাঁর বিরুদ্ধে গাংনী থানায় বোমা, ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে। মেহেরপুর প্রতিনিধি।