সংক্ষেপে সারা দেশ
সম্মেলনবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উদ্যাপন ও জাতীয় শিক্ষক প্রতিনিধি সম্মেলন, ২০১১ উপলক্ষে গতকাল বুধবার ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ দীপক কুমার নাগ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু জাফর। সম্মেলনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ (বিএসপি) বাংলাদেশের সভাপতি মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নাটোরের টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সরদার সাইফুল ইসলাম ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের শিক্ষক এ এইচ এম রেজওয়ান উদ্দিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।ডিমের খাঁচায়...ডিমের খাঁচায় বিশেষ কায়দায় ৯০ বোতল ফেনসিডিল বহনের সময় মাগুরার পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি যাত্রীবাহী বাস থেকে মিজানুর রহমান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. বদরুজ্জামান জানান, গতকাল বৃহস্পতিবার মিজানুরকে দুপুর ১২টার দিকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে। মাগুরা প্রতিনিধি। কারাদণ্ডমদ বহনের দায়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের দুলাল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান ওই রায় দেন। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।