সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনদেশে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন বন্ধের দাবিতে গতকাল শুক্রবার রাজশাহীতে মানববন্ধন হয়েছে। ইয়ুথ রাইটারস ফোরাম নামের একটি সংগঠনের উদ্যোগে শহরের সাহেববাজার জিরো পয়েন্টে বেলা সাড়ে ১১টা থেকে আধা ঘণ্টার এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তারা দেশীয় চলচ্চিত্র ও নিজস্ব সংস্কৃতি রক্ষার স্বার্থে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের দাবি জানান। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।গাঁজা উদ্ধারকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৫২ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শশীদল সীমান্ত এলাকা ও নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা এসব মাদকদ্রব্য জব্দ করেন। বিজিবির শশীদল সীমান্ত ফাঁড়ির হাবিলদার আবদুল সবুর জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।শীতবস্ত্র বিতরণমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গতকাল শুক্রবার দুস্থ ও শীতার্ত পাঁচ শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গজারিয়া নাগরিক পরিষদের উদ্যোগে ভবেরচর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মো. হান্নান আহম্মেদ খান। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেফায়েত উল্লা খান। গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি।