সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধাররাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাংশা উপজেলার দুর্গাপুর এলাকা থেকে গতকাল শনিবার সকালে রাশিদুল (৩২) নামের এক মাইক্রোবাসচালকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভবনভিটা গ্রামে। পাংশা থানার ওসি আবদুল খালেক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রাজবাড়ী সংবাদদাতা। কমিটি বিলুপ্ত পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক আদেশে পিরোজপুরের জেলা কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়। সিদ্দিকী নাজমুল আলম জানান, পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটির কার্যক্রমে দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা চলে আসছে। তাই সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পিরোজপুর প্রতিনিধি।তিনজন গ্রেপ্তারসাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রাম থেকে গতকাল শনিবার ফজলুল হক, মফিজুল ইসলাম ও ওবায়দুল হক নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। খুলনা র‌্যাব-৬-এর ডিএডি আবুল কাসেম জানান, গতকাল সকালে জালালাবাদে ফজলুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ৬৬ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে পালানোর সময় মফিজুল ও ওবায়দুলকেও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।বিনা মূল্যে চিকিৎসারাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া যুব মিলন সংঘের উদ্যোগে গতকাল শনিবার সেনাবাহিনী স্থানীয় গরিব ও দুস্থ মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে। সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে যশোর সেনানিবাসের একটি চিকিৎসক দল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা দেয়। এ সময় পাটুরিয়া যুব মিলন সংঘের কর্মকর্তা শিমূল দাশ ও বীরেন্দ্রনাথ দাশ উপস্থিত ছিলেন। রাজবাড়ী সংবাদদাতা।