সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচিতশেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বার্ষিক নির্বাচনে আশরাফুল ইসলাম সভাপতি ও কামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মো. আকরাম হোসেন ও মো. হামিদুর রহমান সহসভাপতি, মো. গোলাম মোস্তফা ও মো. মনছুর আলী সহ-সাধারণ সম্পাদক, মো. জুলু মিয়া সাংগঠনিক সম্পাদক, মো. বিল্লাল হোসেন দপ্তর সম্পাদক, পংকজ কুমার সাহা কোষাধ্যক্ষ ও মো. সোহেল মিয়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। গত শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শেরপুর প্রতিনিধি।লাশ উদ্ধারনড়াইলের সদর উপজেলার সিতারামপুর থেকে সুমন বিশ্বাস (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় ইজি বাইক চালাতে গিয়ে সুমন নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় সুমনের পরিবার গত শনিবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। গতকাল রোববার বিকেলে সিতারামপুরের একটি পুকুরে লোকজন লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নড়াইল প্রতিনিধি।গণবিবাহ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামে গতকাল রোববার পাঁচটি যৌতুকবিহীন বিয়ে হয়েছে। ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে এবং লায়ন ক্লাব অব ঢাকা এলিগেন্টের সহযোগিতায় এসব বিয়ে হয়। লায়ন মোস্তফা কামাল জানান, যৌতুকের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এসব বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক নবদম্পতিকে জীবিকা নির্বাহের জন্য নগদ ২৫ হাজার টাকা অর্থসহায়তা দেওয়া হয়। এ ছাড়া গরিব ও দুস্থ মানুষের মধ্যে ১০০টি কম্বল, স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ ও গভীর নলকূপ স্থাপনের সামগ্রী বিতরণ করা হয়। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।সংবর্ধনাময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে শিমরাইল ধূমকেতু সমাজকল্যাণ ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান কৃতী শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া ও অভিধান তুলে দেন। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।লাশ রেখে পলায়নচাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আম্বিয়া আক্তার (১৪) নামের এক কিশোরীর লাশ রেখে স্বজনেরা পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত শনিবার দুপুর ১২টার দিকে আম্বিয়াকে তার বোন জেসমিন ও ভগ্নিপতি আওলাদ হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আওলাদ আম্বিয়ার লাশ ফেরত নিতে চাইলে সংশ্লিষ্ট চিকিৎসক তাঁকে বাধা দেন এবং ঘটনাটি পুলিশকে জানান। এ সময় আওলাদ ও জেসমিন লাশ ফেলে পালিয়ে যান। শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক আবদুল মান্নান জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।