সংক্ষেপে সারা দেশ
লাশ উত্তোলনরংপুরের বদরগঞ্জ উপজেলার উত্তর রামনাথপুর হাজীপাড়া কবরস্থান থেকে গত রোববার নুর আনা খাতুন (১২) নামের এক শিশুর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিনাজপুরের একটি বাড়ির গৃহকর্মী নুর আনা খাতুন গত ২ ডিসেম্বর রহস্যজনকভাবে মারা গেলে তড়িঘড়ি করে তার লাশ বাড়িতে নিয়ে কবর দেওয়া হয়। পরে মেয়েটির বাবা নুরন্নবীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে লাশ উত্তোলনের নির্দেশ দেন আদালত। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি৩ আসামি গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জেলানী, রেফুল বেওয়া ও রমজান আলী নামের তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গত রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্র জানায়, ২০০৯ সালে নারী ও শিশু নির্যাতন মামলায় জেলা আদালতে ওই তিনজনের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাসাক্ষাৎকারের সময়সূচিকুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযোদ্ধা ও বিশেষ কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার আগামীকাল বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মীর মোশাররফ হোসেন অনুষদ ভবনের ১২৮ নম্বর কক্ষে সকাল নয়টা থেকে এ সাক্ষাৎকার শুরু হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি