সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতবস্ত্র বিতরণনোয়াখালীর হাতিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার প্রায় ৩০০ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সাবেক সম্পাদক আমিরুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আফছার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ইলিয়াছুর জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন। হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি।মেলা শুরুসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ে গতকাল মঙ্গলবার থেকে মেলা শুরু হয়েছে। তিন দিনের এ মেলায় বিভিন্ন গ্রামীণ সাংস্কৃতিক সামগ্রীর ২৫টি স্টল বসানো হয়েছে। গতকাল সকালে মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কয়েকটি গ্রামীণ খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।মাছ নিধনব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রানীয়ারা গ্রামে দুর্বৃত্তরা একটি খামারে বিষ ঢেলে মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই খামারের মালিক হোসেন সরকারের দাবি, এ ঘটনায় তিন লক্ষাধিক টাকার পোনামাছ মারা গেছে। প্রত্যক্ষদর্শী ও খামারের মালিক সূত্র জানায়, রানীয়ারা গ্রামের হোসেনসহ ১০ জন মিলে খামারটি ইজারা নিয়ে মাছের চাষ করছেন। গত রোববার রাতে দুর্বৃত্তরা খামারে বিষ ঢেলে দেয়। এ ঘটনায় পরদিন সকালে সব মাছ মরে ভেসে ওঠে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।