সংক্ষেপে সারা দেশ
দুই যুবক গ্রেপ্তারপ্রতারণার অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তুলসীপুর এলাকা থেকে পুলিশ চানমিয়া ও জসিম নামের দুই যুবককে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে। পুলিশ সূত্র জানায়, ওই দুই যুবক দীর্ঘদিন থেকে মানুষের কাছে পিতলের তৈরি রাধাকৃষ্ণ ও গণেশসহ বিভিন্ন দেব-দেবীর মূর্তি সোনার মূর্তি বলে বিক্রি করে আসছিলেন। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দিনাজপুর অফিস।সাত দালাল আটকদৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিসির বুকিং কাউন্টার থেকে বিভিন্ন গাড়ি পারাপারের সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাতজন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাসার জানান, গত মঙ্গলবার বিভিন্ন সময়ে ওই ঘাটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।ছাত্র গ্রেপ্তারকলেজছাত্রীর নগ্ন ছবি তুলে তা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন থেকে দীপন কুমার রায় নামের এক কলেজছাত্রকে গত মঙ্গলবার রাতে পুলিশ গ্রেপ্তার করে। বীরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম জানান, গ্রেপ্তারের সময় দীপনের কাছ থেকে অশ্লীল ভিডিও ও স্থিরচিত্র উদ্ধার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দিনাজপুর অফিস।বখাটের কারাদণ্ডঝিনাইদহে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ইমরান হোসেন নামের এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইমরান জেলা শহরের কাঞ্চনপুর এলাকার মাহতাব উদ্দিনের ছেলে। পুলিশ সূত্র জানায়, গতকাল শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে ইমরান তাকে উত্ত্যক্ত করে। একপর্যায়ে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কালাচাঁদ সিংহ তাকে এ দণ্ডাদেশ দেন। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।