সংক্ষেপে সারা দেশ
কারাদণ্ডব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের জগন্নাথপুরে গত বুধবার রাতে ফেনসিডিল সেবনের দায়ে সাইদুল ইসলাম নামের এক ব্যক্তিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহেদ হোসেন ওই রায় দেন। এর আগে ফেনসিডিল সেবনের সময় সাইদুলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বাঞ্ছারামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উমর ফরুক জানান, সাইফুলকে গতকাল বৃহস্পতিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।মেলা শুরুহবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনের পৌষসংক্রান্তি মেলা শুরু হয়েছে। প্রথা অনুসারে এ মেলা তিন দিন বানিয়াচং গ্রামের তিনটি পৃথক স্থানে বসে। প্রথম দিন বড়বাজারে, দ্বিতীয় দিন মাতাপুরে ও তৃতীয় দিন কালীবাড়ি প্রাঙ্গণে মেলা বসে। বোরো মৌসুমের প্রায় শেষ দিকে হাওর-অধ্যুষিত এ অঞ্চলের মানুষ মেলা থেকে গৃহস্থালির জিনিসপত্র কিনে থাকে। পাশাপাশি ছোটদের খেলনা ও সব বয়সী মানুষের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও এ মেলায় পাওয়া যায়। বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি।একজন গ্রেপ্তারকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দেউস গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার এরশাদ মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবদুল গফুর জানান, গতকাল সকালে ঢেউস গ্রামে টহল দেওয়ার সময় বিজিবির সদস্যরা একটি রিকশায় তল্লাশি চালান। এ সময় রিকশা থেকে ৪৭ বোতল বিদেশি মদ ও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।পাচারের দায়েব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাঁজা পাচারের দায়ে পাঁচ ব্যক্তিকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন নূর আলম, গাজীউর রহমান, দ্বীন ইসলাম, বেদানা বেগম ও সাফিয়া বেগম। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে সরাইল-নাসিরনগর সড়কের কালীকচ্ছে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার মো. শাহ আলমের নেতৃত্বে বিজিবির সদস্যরা একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালান। এ সময় ১০ কেজি গাঁজাসহ ওই পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের ওই দণ্ড দেওয়া হয়। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।