সংক্ষেপে সারা দেশ
নির্বাচিতসিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আবদুল খালিক সভাপতি ও মো. হুমায়ূন কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির নির্বাচন পরিচালনা কমিটি জানায়, সভাপতি পদে নয়জন ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া সহসভাপতির দুটি পদে পাঁচজন, যুগ্ম সম্পাদকের দুটি পদে চারজনসহ অন্যান্য সম্পাদকীয় পদে দুজন করে এবং ১১টি সদস্য পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট।শীতবস্ত্র বিতরণলক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২০০ দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে প্রাইম ব্যাংক রায়পুর শাখার পক্ষ থেকে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাজীব সিদ্দিকী। এ সময় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মাজহারুল ইসলাম এবং রায়পুর বাজারের ব্যবসায়ী মফিজ উল্যা, মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।সংবর্ধনাকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৪০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল শুক্রবার বিকেলে লোহাজুরী ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তরিকুল মোস্তাক। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন সরকার উপস্থিত ছিলেন। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।