সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি স্বাক্ষরমুঠোফোনের মাধ্যমে পর্যটন সুবিধাসংক্রান্ত তথ্য প্রদানে ১০ জানুয়ারি বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বেসরকারি প্রতিষ্ঠান এস এস এল ওয়্যারলেসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন তালুকদার। পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন ও জনসংযোগ) মো. আসমাউল হোসেন এবং এস এস এলের মহাব্যবস্থাপক আনিসুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি। উদ্বোধনচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিআর হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চবিদ্যালয়ের নবনির্মিত বিজ্ঞান ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুল আউয়াল এর উদ্বোধন করেন। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব সেলিনা আক্তার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল আহাদ, দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পরিচালক ফেরদৌসী বেগম ও অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির অধ্যাপক জোয়ারদার কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।শীতবস্ত্র বিতরণনীলফামারীর ডিমলায় গতকাল শনিবার উপজেলার ১০০ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের নেতা সাবেক হুইপ মুক্তিযোদ্ধা আবদুর রউফ ফাউন্ডেশনের উদ্যোগে ডিমলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মহসিন আলী ও প্রয়াত আবদুর রউফের ছেলে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোস্তফা মঈন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। নীলফামারী প্রতিনিধি।চলচ্চিত্র প্রদর্শনীপ্রয়াত তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে আজ শনিবার নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ার মহুয়া মিলনায়তনে একটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সন্ধানী পাঠাগার বালুয়াকান্দা ও হেলবপ ক্রীড়াচক্র সাতপাই নেত্রকোনা যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। বেলা তিনটায় উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শনীতে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত রানওয়ে ও নরসুন্দর চলচ্চিত্র দুটি দেখানো হবে। নেত্রকোনা সংবাদদাতা।