সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মশালা মানবাধিকারবিষয়ক প্রতিবেদন তৈরিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল রোববার রাজশাহীর একটি স্থানীয় হোটেলে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান কমিশনের অর্থায়নে রিলিফ ইন্টারন্যাশনালের ‘ট্রান্সপারেন্সি ফর হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মশালায় রাজশাহী বিভাগের ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় রিলিফ ইন্টারন্যাশনালের প্রকল্প কর্মকর্তা জোবায়দুর রহমান ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাস্টের বিভাগীয় সমন্বয়ক আবদুস সামাদ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।কমিটি গঠননেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে লেখক ও গবেষক আলী আহাম্মদ খান সভাপতি ও শফিকুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জুলফিকার আলী সহসভাপতি, মো. গোলাম মোস্তফা যুগ্ম সম্পাদক, শফিকুজ্জামান সাংগঠনিক সম্পাদক, মো. জায়েজুল ইসলাম অর্থ সম্পাদক, নূর উদ্দিন মণ্ডল প্রচার সম্পাদক এবং এ কে এম নজরুল ইসলাম, ইসমাইল হোসেন ও নূর আহাম্মদ খান সদস্য নির্বাচিত হয়েছেন। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি। শীতবস্ত্র বিতরণপ্রথম আলো বন্ধুসভা অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গতকাল রোববার গাইবান্ধা সদর উপজেলায় ২৫০ জন গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার কামারজানি মার্চেন্ট উচ্চবিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রথম আলো বন্ধুসভা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন ও সাজ্জাদুর রহমান, পরিবেশবিষয়ক সম্পাদক সোহেলসহ অন্যরা উপস্থিত ছিলেন। গাইবান্ধা প্রতিনিধি।