সংক্ষেপে সারা দেশ
পিআরএল কর্মচারীদের দাবিঅবসর-পরবর্তী ছুটিতে (পিআরএল) থাকা কর্মকর্তা-কর্মচারীরা সরকারি চাকরির বয়স দুই বছর বাড়ানোর সব সুযোগ-সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পিআরএল ভোগরত কর্মকর্তা-কর্মচারী জাতীয় সমন্বয় কমিটি গতকাল সোমবার ঢাকার ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশনের বাংলাদেশ চত্বরে সভা করে এ দাবি জানায়। পিআরএলে থাকা অবস্থায় বয়স বাড়ানোর কারণে দেওয়া সুবিধা পাওয়ার ক্ষেত্রে তাঁরা কয়েকটি যুক্তি তুলে ধরেন। তাঁরা এই দাবি আদায়ের জন্য স্মারকলিপি পেশসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। বিজ্ঞপ্তি।জরিমানাফরিদপুরে স্কুলছাত্রীকে (১২) বিয়ে দেওয়ার দায়ে তার বাবা ও সংশ্লিষ্ট কাজিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্র জানায়, রোববার উপজেলার গাজীরটেক ইউনিয়নের দক্ষিণ চরসুলতানপুরের ওই ছাত্রীকে একই ইউনিয়নের ৩৫ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়। খবর পেয়ে রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রশিদ রব ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তার বাবা শেখ ফজল ও কাজী লুৎফর রহমানকে এক হাজার টাকা করে জরিমানা করেন। ফরিদপুর অফিস নির্বাচিতসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে মো. রেজাউল করিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন জানান, বিএনপি-সমর্থিত প্রার্থী মো. রেজাউল করিম ছয় হাজার ২৮৬ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. ফেরদৌস হোসেন পেয়েছেন তিন হাজার ৮৯২ ভোট। গত ৪ অক্টোবর এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুস সালাম মারা যাওয়ায় এতে উপনির্বাচন দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জআনন্দ মিছিলযুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম গ্রেপ্তার হওয়ার ঘটনায় গতকাল সোমবার ঝিনাইদহে আনন্দ মিছিল করেছেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতা-কর্মীরা। বেলা একটার দিকে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ চত্বর থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতা-কর্মীরা বক্তৃতা করেন। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ