সংক্ষেপে সারা দেশ
রসায়ন অলিম্পিয়াডবরিশাল নগরের অমৃত লাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গণে আজ বুধবার বেলা ১১টার দিকে একটি রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। বাংলাদেশ রসায়ন সমিতির আয়োজিত এই অলিম্পিয়াডের উদ্বোধন করবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি থাকবেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস। অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী জানান, পঞ্চমবারের মতো অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে ৭০০ রসায়নের ছাত্র অংশ নেবেন। বরিশাল অফিস।বিনা মূল্যে চক্ষুশিবিরখুলনা নগরের লায়ন্স স্কুল ও কলেজে গতকাল মঙ্গলবার বিনা মূল্যে একটি চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। খুলনা সিটি করপোরেশনের দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। চক্ষুশিবিরে ১০৯ জন দুস্থ রোগীর চোখে বিনা মূল্যে অস্ত্রোপচার করা হয়। খুলনা প্রতিনিধি।