সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রের মৃত্যুনওগাঁর ধামইরহাট উপজেলার ভ্যাড়ম উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বুধবার দুপুরে বইয়ের তাকের চাপায় আহাদ (৬) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, কাঠের তৈরি একটি পরিত্যক্ত তাক বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের মাঠে রাখা ছিল। দুপুরে কয়েকজন শিক্ষার্থী ওই তাকটির কাছে খেলছিল। একপর্যায়ে তাকটি তাদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আহাদ মারা যায়। ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা।অর্থদণ্ডলক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জুয়া খেলার দায়ে পাঁচজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রায়পুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহিম বলেন, উপজেলার চরমোহনা ইউনিয়নের কাজীর চৌরাস্তা এলাকায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে ২০০ টাকা জরিমানা, অনাদায়ে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।চক্ষুশিবিরনোয়াখালীর সেনবাগ উপজেলার মইজদিপুর গ্রামে তিন দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুশিবির গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলি চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় উপজেলার আসমত-দানু ফাউন্ডেশনের উদ্যোগে এই চক্ষুশিবিরের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত জেলা জজ মো. ইয়াসিন। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এইচ এম মোসলেহ উদ্দিন। চক্ষুশিবিরের প্রথম দিনে ৮০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে ৬০ জন রোগীকে অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়। তাদের চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে অস্ত্রোপচার করা হবে। নোয়াখালী অফিস।