সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনজন গ্রেপ্তারশেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল ভোরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলার ঝিনাইগাতী বাজার থেকে তিন বোতল মদসহ হাসান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ফাকরাবাদ গ্রামের আবদুর রহিমের ঘর থেকে ২০ বোতল মদ উদ্ধার করা হয়। এ সময় রহিম ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। শেরপুর প্রতিনিধিমহড়া সুন্দরবনের বাঘ লোকালয়ে ঢুকে পড়লে সেটি কীভাবে বনে ফেরত পাঠাতে হবে, এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোলাখালীতে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবনের কৈখালী স্টেশন সূত্র জানায়, স্টেশন কর্মকর্তা মোনায়েম হোসেনের নেতৃত্বে বন বিভাগের কয়েকজন কর্মী এ মহড়ায় অংশ নেন। এ সময় তিন শতাধিক গ্রামবাসীর উপস্থিতিতে বাঘকে ভীতি দেখানোর কৌশলসহ ট্র্যাংকুলাইজ বন্দুকের ব্যবহার শেখানো হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাশীতবস্ত্র বিতরণদিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার ৪৮ জন দৃষ্টিপ্রতিবন্ধীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এডিপির আয়োজনে এবং কারিতাসের দৃষ্টিপ্রতিবন্ধীদের পুনর্বাসন ও ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতাপ চন্দ্র বিশ্বাস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এডিপির কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিআটজন দগ্ধরাজধানীর শ্যামপুরে গতকাল বৃহস্পতিবার রাতে একটি সিলিং ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নারীসহ আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে শ্যামপুর শিল্প এলাকার ২১ নম্বর সড়কের ৬৩ নম্বর প্লটে আল আমিন নামের ওই কারখানায় নারীসহ আটজন শ্রমিক বার্নিশ তৈরি করছিলেন। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সেখানে আগুন ধরে যায়। এতে আটজন শ্রমিক দগ্ধ হন।  নিজস্ব প্রতিবেদক