সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাবেশচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে গতকাল শুক্রবার শিশুদের শিক্ষার মান বাড়ানোর লক্ষ্যে মা-বাবাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের আয়োজনে ওই সমাবেশে দুই শতাধিক শিশু শিক্ষার্থীর মা-বাবারা উপস্থিত ছিলেন। এ সময় মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে কালিরবাজার কলেজের প্রভাষক বিমল চন্দ্র, ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক শামিমা আক্তার ও মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল হামিদ বক্তৃতা করেন।  ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিহামলার প্রতিবাদেসমকাল পত্রিকার সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর প্রতিনিধি আনোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন স্থানীয় সাংবাদিকেরা। কর্মসূচির মধ্যে রয়েছে আজ শনিবার স্মারকলিপি পেশ, কাল রোববার মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহ এবং সোমবার অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সভা।  বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি লাশ উদ্ধারমানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের পোদ্দারপাড়া এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  মানিকগঞ্জ প্রতিনিধিযাত্রা শুরু রাজধানীর মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠে প্রায় পাঁচ হাজার দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরনের মাধ্যমে সায়েম মেমোরিয়াল ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গতকাল শুক্রবার এই শীতবস্ত্র বিতরণ করেন। প্রতিমন্ত্রীর একমাত্র প্রয়াত পুত্র সায়েমের স্মৃতি রক্ষার্থে গঠিত এই ফাউণ্ডেশন আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগ সভাপতি সাদেক খান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক বলেন, সায়েম ফাউন্ডেশন দারিদ্র্য পীড়িত মানুষের জন্য ফ্রি এম্তুলেন্স সার্ভিস চালুর কর্মসূচি গ্রহণ করবে। বিজ্ঞপ্তি