সংক্ষেপে সারা দেশ
শীতবস্ত্র বিতরণনীলফামারীর ডোমার উপজেলার ১০০ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার মধ্যে গতকাল শনিবার কম্বল বিতরণ করা হয়েছে। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের নেতা সাবেক হুইপ মুক্তিযোদ্ধা আবদুর রউফ ফাউন্ডেশনের উদ্যোগে ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় আবদুর রউফের ছেলে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোস্তফা মঈন উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ইলিয়াস হোসেন ও ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক করিমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নীলফামারী প্রতিনিধিসাহিত্য পদক কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল শনিবার তাড়াইল সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১২ অনুষ্ঠিত হয়েছে। এতে সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা ও শিল্পে বিশেষ অবদান রাখার জন্য ১১ জন গুণীকে মেঠোপথ সাহিত্য পদক ও বিশেষ সম্মাননা দেওয়া হয়। তাড়াইল সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি অরুণাভ সরকার। উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এ টি এম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমীর উপপরিচালক রহিমা আক্তার। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিশিক্ষাবৃত্তি ব্যাংক এশিয়া করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নোয়াখালীর চাটখিল উপজেলায় ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩০ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে। ব্যাংকের পরিচালক রুমি এ হোসেন গতকাল শনিবার দুপুরে চাটখিল উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির অর্থ তুলে দেন। এ সময় ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. লকিয়তুল্লাহ, পরিচালকেরা এম ইরফান সাঈদ, মশিউর রহমান, শাহ মো. নুরুল আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. রোসাঙ্গীর, এসইভিপি মো. আরফান আলী, চট্টগ্রাম জোনাল হেড ও ইভিপি স্বপন দাসগুপ্ত ও চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রায় প্রমুখ উপস্থিত ছিলেন। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি