সংক্ষেপে সারা দেশ
চিকিৎসাসেবাজাপানের বিশেষজ্ঞ সার্জন তেরেশিমার নেতৃত্বে একটি জাপানি প্লাস্টিক সার্জারির বিশেষজ্ঞ দল আগামী ৫ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া মিশন হাসপাতালে পোড়া-কুঁচকানো ত্বক, ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের অস্ত্রোপচার করবে। এ ক্ষেত্রে প্রকৃত নিম্নবিত্ত ও দরিদ্র রোগীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী ব্যক্তিদের আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে ০১৭১০৯২১৯৫৭ নম্বরে যোগাযোগের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি সম্মেলন অনুষ্ঠিতবাংলাদেশ ডিপ্লোমা বনবিদ পরিষদের সম্মেলন গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দীন আহমদ। ফরেস্ট রেঞ্জার গাজী মতিয়ার রহমানের সভাপতিত্বে সম্মেলনে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আবু সাঈদ চৌধুরী সভাপতি ও মীর বজলুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।