সংক্ষেপে সারা দেশ
নির্বাচিতঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচনে মো. আল-মামুন সভাপতি ও আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মো. শহিদুল ইসলাম সহসভাপতি, শহজাহান মিঞা যুগ্ম সম্পাদক, জোবায়ের আহমেদ কোষাধ্যক্ষ, মেহেদী হাসান সাগঠনিক সম্পাদক, এ টি এম আতিকুর রহমান দপ্তর সম্পাদক, মাসুদ রুমী প্রচার ও প্রকাশনা সম্পাদক, রেজাউর রহমান প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, মো. ওবায়দুল্লাহ খান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং অলক বিশ্বাস, খন্দকার নাজনীন সুলতানা, সুরাইয়া ইয়াসমিন, ইদ্রিস মাদ্রাজি, মো. মামুনুর রশিদ, শাহ মতিন, তানজিমুল নয়ন, নজরুল ইসলাম, এম এ মান্নান মিয়া, মো. ফখরুদ্দীন মুন্না ও জাহাঙ্গীর আলম কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।সমাবেশ জাতীয় শিক্ষানীতি, স্বতন্ত্র বেতন স্কেল ও পাহাড়ি শিক্ষকদের ৩০ শতাংশ ভাতা প্রদানসহ আট দফা দাবিতে গতকাল সোমবার ফরিদপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি শিক্ষক সমিতির ফরিদপুর শাখার সভাপতি আযাদ আবুল কালাম সভাপতিত্ব করেন। ফরিদপুর অফিসজামিনসাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহমেদ জামিন পেয়েছেন। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম তানভীর আহমেদ তাঁকে জামিনে মুক্তির আদেশ দেন। ৮ জানুয়ারি বেসরকারি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কবির হোসেন তালুকদারকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে গুলশান থানায় করা মামলায় তাঁকে আটক করা হয়। অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আদালত প্রতিবেদক