সংক্ষেপে সারা দেশ
কারাদণ্ডফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন জামাল মাতুব্বর (২৮) ও আলমগীর শেখ (৪০)। পুলিশ জানায়, গত সোমবার রাতে উপজেলার জান্দিবাজার এলাকা থেকে আলমগীরকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে র্যাব। পরদিন পৃথক ঘটনায় পুলিশ উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রাম থেকে জামালকে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জামালকে এক বছর ও আলমগীরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ফরিদপুর অফিসআটকরাজশাহী নগরের বিহারীবাগান এলাকা থেকে গতকাল মঙ্গলবার রেখা ওরফে সোনাভান (৪৬) নামে এক নারীকে আটক করা হয়েছে। বোয়ালিয়া থানার এসআই শাহ মোহাম্মদ জানান, গতকাল সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত এক অভিযানের সময় ৩২ পুরিয়া হেরোইনসহ রেখাকে আটক করেন। পরে তাঁকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় রেখাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী পরিচ্ছন্নতা কার্যক্রম রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) গত ২১ জানুয়ারি রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে। এ দিন প্রতিষ্ঠানটির সেলস ও মার্কেটিং কর্মকর্তারা তাঁদের স্থানীয় একটি নির্মাণাধীন প্রকল্প থেকে শোভাযাত্রা বের করার মাধ্যমে কার্যক্রম শুরু করেন। বিটিআইয়ের মার্কেটিং কর্মকর্তারা জানান, স্থানীয় জনগণকে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করার মাধ্যমে গত ১৭ জানুয়ারি তাঁরা এই কার্যক্রম শুরু করেন। বিজ্ঞপ্তিপুনর্মিলনীনবম বিসিএস ফোরামের পুনর্মিলনী ২৮ জানুয়ারি শানিবার পূর্বাচল জিন্দাপার্কে অনুষ্ঠিত হবে। পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য বিসিএস নবম ব্যাচের কর্মকর্তাদের ২৫ জানুয়ারির মধ্যে ফোরামের সভাপতি মো. নুরুল ইসলাম (মোবাইল-০১৯২৮৭৭১৪৩৮), মহাসচিব এ এফ এম আমিনুল ইসলাম (০১৭১৯৬৮০২৪৭) ও কোষাধ্যক্ষ অনল চন্দ্র দাসের (০১৭৫৩৬০০১৩৭) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।