সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাচোল রাজবাড়ী উচ্চবিদ্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত এই সম্মেলনে পরিষদের ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। বিচিত্রা তিরকি নতুন সভাপতি ও দেবেন মুর্মু নতুন সাধারণ সম্পাদক হয়েছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি অনিল মারান্ডি, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী নেতা বিমল রাজোয়ার, যতীন হেমব্রম, দেবেন মুর্মু, গণেশ মার্ডি প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।মানববন্ধনসরকারি উদ্যোগে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে আমন ধান সংগ্রহের দাবিতে খুলনার দাকোপ উপজেলা সদরে গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন কৃষক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কৃষক ও সংস্কৃতিকর্মী সত্যজিত হালদার, স্থানীয় রাজনৈতিক নেতা মৃণালকান্তি রায়, গৌরাঙ্গ প্রসাদ রায়, কৃষক সমিতির নেতা প্রণব গোলদার, সুব্রত শিকদার, রবীন্দ্রনাথ সরদার, সুরেশ গাইন, হরিপদ হালদার, সংস্কৃতিকর্মী কিশোর রায় প্রমুখ। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী, খাদ্য ও দুর্যোগ-ব্যবস্থাপনামন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়। খুলনা প্রতিনিধি।কারাদণ্ডফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অশ্লীল ছবির সিডি রাখার অভিযোগে দয়াল সাহা, কাবুল মোল্লা, বিপ্লব সাহা, মো. উজ্জ্বল ও আজাদ হোসেন নামের পাঁচ ব্যাবসায়ীর প্রত্যেককে তিন হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান গতকাল বুধবার এ রায় দেন। এর আগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভাঙ্গা বাজারে অভিযান চালিয়ে দুই হাজার ১০০টি সিডিসহ পাঁচ ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে। ফরিদপুর অফিস।