সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনমাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ-সমর্থিত ওবাইদুর রহমান খান ও সাধারণ সম্পাদক পদে বিএনপির নেতা জাফর আলী মিয়া নির্বাচিত হয়েছেন। এ ছাড়া দুটি সহসভাপতি পদে সাইদুর রহমান ও সাইফুর রহমান, সহসম্পাদক (সার্বিক) পদে ফাইজুর রহমান, সহসম্পাদক (আপ্যায়ন) পদে আবুল হাসানাত ও সহসম্পাদক (লাইব্রেরি) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাকির হোসেন লোকমান নির্বাচিত হন। মাদারীপুর প্রতিনিধি।যুবক গ্রেপ্তাররাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অস্ত্রসহ রাসেল শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে পশ্চিম উজানচর শ্রীদাম দত্তপাড়া এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ বলেন, ওই এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুটি গুলি, দেশে তৈরি একটি পিস্তলসহ রাসেলকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে গোয়ালন্দ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।নির্বাচনঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়টি পদে বিএনপি-সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। সভাপতি পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হন হুমায়ুন কবির। সাধারণ সম্পাদক পদে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন মো. শাহাদাৎ হোসেন। গতকাল বৃহস্পতিবার ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ঝালকাঠি প্রতিনিধি।কারাদণ্ডব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদক ব্যবসার দায়ে মো. মানিক মিয়া নামের এক ব্যক্তিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাঞ্ছারামপুর থানা সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার সাহেবনগর গ্রামে অভিযান চালিয়ে ২২ বোতল মদ, ২০ পুরিয়া গাঁজাসহ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে গতকাল তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত ওই দণ্ডাদেশ দেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।পোশাক বিতরণমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের গুঞ্জরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে পোশাক (স্কুল ড্রেস) বিতরণ করা হয়েছে। ওই বিদ্যালয়ের নিজস্ব আয় ও বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া সহযোগিতার অর্থ দিয়ে ওই পোশাক বিতরণ করা হয়। গতকাল দুপুর ১২টায় ওই পোশাক বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।ডাকাতির অভিযোগেনেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ডাকাতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার রামচন্দ্রপুর-আইথর-সেনবাড়ী সড়কে কয়েকজন ডাকতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ গিয়ে সজল মিয়া, আবদুল আওয়াল, মঈনুল হোসেন ও আলম মিয়াকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।