সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে পুড়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মেরিনা চা-বাগানে আগুনে পুড়ে সরলা বেগম (৫৯) নামের এক নারীশ্রমিকের মৃত্যু হয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, শনিবার রাত দুইটার দিকে মেরিনা চা-বাগানের মুদ্রাটিলা এলাকার বাসিন্দা রমজান আলীর ঘরে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের আরও কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে টিন-বাঁশের তৈরি চারটি ঘর ভস্মীভূত হয়। এ সময় আগুনে পুড়ে ঘটনাস্থলেই রমজান আলীর স্ত্রী সরলার মৃত্যু হয়। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।আসামি গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শনিবার কালু (২৭) নামের একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সরাইল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকা থেকে কালুকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সরাইল থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।নির্বাচিতবাংলাদেশ বন কর্মনির্বাহী সমিতির ২০১২-১৩ মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মোক্তারুজ্জামান। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহাসচিব নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান। এ ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে গোলাম মোস্তফা গাজী, ইদ্রিস আলী, ফজলুল হক, সৈয়দ মোফাজ্জল হোসেন, বদিউজ্জামান, কে এম শহীদুল্লাহ, এ এস এম হারুন, লুৎফর রহমান, ইসমাইল হোসেন, নিজাম উদ্দিন ও আনিসুল হক, সহকারী মহাসচিব পদে আ. রাজ্জাক, আনোয়ার হোসেন ও জাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে ফরিদ আহম্মদ ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।