সংক্ষেপে সারা দেশ
‘প্রবাহ’ উদ্বোধনগোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বিভিন্ন এলাকায় আর্সেনিকমুক্ত বিশুদ্ধ খাবার পানি সরবরাহের লক্ষ্যে একটি প্ল্যান্ট স্থাপন করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ)। ‘প্রবাহ’ প্রকল্পের আওতায় গত শনিবার ওই প্ল্যান্টের উদ্বোধন করেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএটি বাংলাদেশের মো. ফায়েকুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্যরঞ্জন হালদার, বিএটি বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি মো. আজিজুর রহমান, সিএসআর কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ। ‘প্রবাহ’ প্রকল্পের আওতায় ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে ২৭টি প্ল্যান্ট স্থাপন করেছে বিএটি বাংলাদেশ। বিজ্ঞপ্তি।শূন্য আসনে ভর্তি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে বিভিন্ন বিভাগের শূন্য আসনে এবং বিশেষ কোটায় আগামী ৪ থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধা ও অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির পরও যেসব আসন শূন্য রয়েছে, সেসব আসনে এবং বিশেষ কোটার (মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, আদিবাসী, উপজাতি, প্রতিবন্ধী, খেলোয়াড় ও পোষ্য) নির্বাচিত প্রার্থীদের উল্লিখিত সময়ের মধ্যে ভর্তি হতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি