সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মবিরতিসদ্যঘোষিত মজুরি কমিশন ২০০৯ সালের জুলাই মাস থেকে বাস্তবায়নসহ নয় দফা দাবিতে গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলে শ্রমিকেরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। চিনিকল ফেডারেশনের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করা হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।ফোরাম গঠিতবাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) নবম ব্যাচের ফোরাম গঠিত হয়েছে। গত শনিবার ৩১ সদস্যবিশিষ্ট এই ফোরাম গঠন করা হয়। ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রশাসন ক্যাডারের মো. নুরুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিসাব ও নিরীক্ষা ক্যাডারের মনিরুল হক। বিজ্ঞপ্তি।