সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছ দেখা গাছ চেনাতরুপল্লবের আয়োজনে কাল শুক্রবার সকাল ১০টায় রাজধানীর মিরপুর বোটানিক্যাল গার্ডেনে ১১তম ‘গাছ দেখা গাছ চেনা’ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গাছ চেনানোর জন্য সেখানে উপস্থিত থাকবেন দ্বিজেন শর্মা, উদ্ভিদবিদ শামসুল হক, পাখি পর্যবেক্ষক শরীফ খান ও নিসর্গী মোকারম হোসেন। অতিথি হিসেবে থাকবেন মুকিত মজুমদার, পাখি পর্যবেক্ষক ও গবেষক ইনাম আল হক, সাদাত সেলিম ও এভারেস্ট বিজয়ী এম এ মুহিত। আগ্রহী প্রকৃতিপ্রেমীদের যথাসময়ে বোটানিক্যাল গার্ডেনের মূল প্রবেশপথের সামনে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।কর্মবিরতিরাজশাহী চিনিকলে মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ডাকে গতকাল বুধবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত চিনিকলের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে কর্মবিরতি পালন করেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।