সংক্ষেপে সারা দেশ
হেরোইন উদ্ধারবাগেরহাটের শরণখোলায় হেরোইনসহ মনির খলিফা (২৩) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি মোরেলগঞ্জ উপজেলার উত্তর সরালিয়া গ্রামে। শরণখোলা থানার ওসি মো. আজিজুল হক বলেন, গত বুধবার উপজেলার ধানসাগর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। শরণখোলায় হেরোইন আটকের ঘটনা এটিই প্রথম। শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা।পরীক্ষার্থীর কারাদণ্ডব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অন্যের হয়ে পরীক্ষা দিতে আসায় আজহারুল ইসলাম (২১) নামের এক দাখিল পরিক্ষার্থীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার কোরআন মজিদ বিষয়ের পরীক্ষা দিতে এসে পৌর শহরের আড়াইবাড়ী কামিল মাদ্রাসাকেন্দ্র থেকে গ্রেপ্তার হন আজহারুল। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক ওই দণ্ডাদেশ দেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।পরীক্ষক বহিষ্কারঅসাধুপায় অবলম্বনের অভিযোগে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ইসলামপুর কালীপুর এমআই ফাজিল মাদ্রাসাকেন্দ্রের পরীক্ষককে বহিষ্কার করা হয়েছে। তাঁর নাম হুসাইন আহমেদ। তিনি উপজেলার মৌলভি কেরামত আলী মাদ্রাসার শরীরচর্চা বিভাগের সহকারী শিক্ষক। ভৈরব ইউএনও মো. খোরশেদ আলম বলেন, ওই কেন্দ্রে হুসাইন আহমেদ একজন পরীক্ষার্থীকে নকল সরবরাহ করায় তাঁকে বাহিষ্কার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরব।অস্ত্রসহ আটকমৌলভীবাজারে একটি ৩২ বোর আমেরিকান রিভলবারসহ মাহমুদ তারেক (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত বুধবার রাতে সদর উপজেলার শেরপুর বাজার এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা তাঁকে আটক করেন। গতকাল র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের লে. কমান্ডার কাওসার মাহমুদ বলেন, তারেককে থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মৌলভীবাজার প্রতিনিধি।বিনা মূল্যে অস্ত্রোপচারজামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঠোঁটকাটা, তালুকাটা ও আগুনে পোড়া ২৪ জন দরিদ্র রোগীর বিনা মূল্যে অস্ত্রোপচার করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতিয়র রহমান স্মৃতি হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ওই অস্ত্রোপচার করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভা থেকে আসা ১৩৪ জন রোগীকে বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ২৪ জন দরিদ্র রোগীকে বিনা মূল্যে অস্ত্রোপচার করা হয়। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।প্রতিবাদ সভাব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক জালাল উদ্দিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় ডাকবাংলো সড়কে ওই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে এক সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু কামাল খন্দকার। বক্তব্য দেন স্থানীয় সাংবাদিক কান্তি কুমার ভট্টাচার্য, আজিজুল ইসলাম, রেজাউল করিম প্রমুখ। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।