সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার ২রাজশাহীতে পুলিশে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রইচ উদ্দিন ও আতাউর রহমান নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে কনস্টেবল পদের ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এক প্রার্থীর কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে দেড় লাখ টাকা নেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।ডাকাত অভিযোগেখুলনায় ডাকাত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার নগরের সোনাডাঙ্গা থানা এলাকার একটি মিষ্টির দোকান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে হাতবোমা উদ্ধার করা হয়েছে। সোনাডাঙ্গা থানার ওসি মামুন খান বলেন, দুপুরে ওই দোকানে বসে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ডাকাতির পরিকল্পনা করছিল। তাদের কাছ থেকে দুটি হাতবোমা উদ্ধার করা হয়। খুলনা প্রতিনিধিশীতবস্ত্র বিতরণমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা-বাগানের দরিদ্র শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ ৫০ জন দরিদ্র শ্রমিকের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।