সংক্ষেপে সারা দেশ
শিশু উদ্ধারপূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশন এলাকা থেকে মাহাবুব (১৩) নামের এক শিশুকে অপহরণের ছয় দিন পর উদ্ধার করা হয়েছে। বন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালারচর নামক স্থানে গতকাল শনিবার বিকেলে মাহাবুবকে রেখে যায় দস্যুরা। বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে মাহাবুব গত ৩০ জানুয়ারি অপহূত হয়। মুক্তিপণ ছাড়াই শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) গোলাম রব্বানী। শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা।আহত ১৫গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাগঝাপা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গতকাল শনিবার ১৫ জন আহত ও ১০টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। স্থানীয় কোন্দলকে কেন্দ্র করে বাদশা মোল্লা ও মোরাদ মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ। কাশিয়ানী থানার ওসি সৈয়দ মান্নান আলী বলেন, গুরুতর আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি।বিক্ষোভসুনামগঞ্জে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে গতকাল শনিবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়। মিছিল শেষে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি আবু তাহের মিয়া, সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, কলেজ শাখার সভাপতি শাহাদাত হোসেন, শহর শাখার সভাপতি মাইনুদ্দিন প্রমুখ। সুনামগঞ্জ অফিস।অস্ত্রসহ আটকব্রাহ্মণবাড়িয়ায় আল-আমিন নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়েছে। পৌর শহরের পশু হাসপাতাল এলাকা থেকে র্যাব গতকাল শনিবার তাঁকে আটক করে। শহরের পৈরতলা এলাকার বাসিন্দা আল-আমিনের বিরুদ্ধে অস্ত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। র্যাব-১০-এর স্কোয়াড্রন লিডার ইমন আহসান বলেন, আল-আমিনের কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে। তাঁকে ঢাকায় র্যাব-১০-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মামলা দায়েরের পর আগামীকাল তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হবে। ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।