সংক্ষেপে সারা দেশ
দুজন গ্রেপ্তারসিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের গোলচত্বর এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, দুপুরে সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২০৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।চুক্তি স্বাক্ষরবিক্যাশের মোবাইল মানি নেটওয়ার্কের মাধ্যমে অনলাইন বাজার এখনই ডট কমের বিভিন্ন অফারের মূল্য অনলাইনে পরিশোধ করা যাবে। বিক্যাশ ও এখনই ডট কম লিমিটেডের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি সই হয়েছে। রাজধানীর গুলশান-১-এ বিক্যাশের প্রধান কার্যালয়ে বিক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামরুল কাদির ও এখনই ডট কমের সিইও শামীম আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।