সংক্ষেপে সারা দেশ
মেয়রের বিরুদ্ধে জিডিহুমকি দেওয়ার অভিযোগে সুনামগঞ্জ পৌরসভার মেয়রের বিরুদ্ধে দুজন নারী কাউন্সিলরসহ আটজন কাউন্সিলর গত মঙ্গলবার রাতে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এর আগের দিন সোমবার তাঁরা মেয়র আয়ুব বখ্ত জগলুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। কাউন্সিলররা জানান, সংবাদ সম্মেলন করার পর থেকে মেয়র তাঁদের নানা ধরনের হুমকি দিচ্ছেন। সুনামগঞ্জ অফিস।মেছো বাঘ আটকসিলেটের বিশ্বনাথে গত মঙ্গলবার রাতে একটি মেছো বাঘ আটক করা হয়েছে। উপজেলার শ্রীধরপুর গ্রামের মোতাহির খানের বাড়ির পেছন থেকে বাঘটি আটক করা হয়। এলাকাবাসী জানায়, ওই দিন রাতে টলা (এক ধরনের বন্য প্রাণী) ও শেয়াল আটক করার জন্য তৈরি করা ফাঁদে আটকা পড়ে মেছো বাঘটি। বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন বলেন, বাঘটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি।পানিতে ডুবে মৃত্যুব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়ায় পানিতে ডুবে মুগ্ধ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মুগ্ধ জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাইনুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় মুগ্ধ। পরে বাড়ির পেছনের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।বহিষ্কার ও অব্যাহতি কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় নকল করার অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। বহিষ্কৃত ছাত্রের নাম আক্তার হোসেন। অব্যাহতি দেওয়া পরিদর্শকেরা হলেন: খয়রাবাদ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল আমীন এবং চণ্ডীপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক টিপু সুলতান। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।