সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃত্তি প্রদানরাজশাহীতে গতকাল বৃহস্পতিবার ভারতীয় সহকারী হাইকমিশনে মুক্তিযোদ্ধাদের ৯৮ জন সন্তানকে ১৩ লাখ ৫০ হাজার টাকার বৃত্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল হান্নান, ভারতীয় সহকারী কমিশনার কে পি মুন্সী, মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।কাব ক্যাম্পপুরি শুরু শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাব ক্যাম্পপুরি গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। দুই দিনের এই ক্যাম্পপুরিতে শেরপুর সদর উপজেলার ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। শেরপুর প্রতিনিধি।দায়িত্ব নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র তাকজিল খলিফা গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। এর আগের দিন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি মেয়র হিসেবে শপথ নেন। গত ১২ জানুয়ারি আখাউড়া পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী তাকজিল খলিফা মেয়র পদে জয়ী হন। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।