সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি গ্রেপ্তারপিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট এলাকা থেকে গতকাল শনিবার দুপুরে একাধিক মামলার আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, রফিকুল ইসলাম আন্তজেলা ডাকাতদলের সদস্য। তাঁর বিরুদ্ধে বাগেরহাট সদর থানা ও খুলনা খালিশপুর থানায় ডাকাতি ও অপহরণের মামলা রয়েছে। পিরোজপুর প্রতিনিধি।জরিমানানওগাঁর ধামইরহাট উপজেলায় মদ্যপ অবস্থায় জুয়া খেলার দায়ে ছয় ব্যক্তিকে ২০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সোবহান, আবুল কালাম, কামরুল, ফারুক, রনি ও মিঠু। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার মদ্যপ অবস্থায় জুয়া খেলার অভিযোগে আটকের পর ওই ছয় ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় নির্বাহী হাকিম ও ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান সরকার ওই ব্যক্তিদের জরিমানা করেন। ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা।জাটকা জব্দবরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে গতকাল শনিবার তিন মণ জাটকা জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশীদ জানান, গতকাল বিষখালী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় বিভিন্ন ট্রলারে তল্লাশি চালিয়ে তিন মণ জাটকাও জব্দ করা হয়। পরে ওই জাটকা নিলামে বিক্রি এবং অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফা উপস্থিত ছিলেন। পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা।বৃত্তি প্রদানমৌলভীবাজারে শহীদ আলহাজ মো. উস্তার কল্যাণ ট্রাস্টের অষ্টম শ্রেণীর বৃত্তি গতকাল শনিবার প্রদান করা হয়েছে। মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে ট্রাস্টের সভাপতি আবদুল ওয়াহেদ মোশাহিদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। মৌলভীবাজার প্রতিনিধি।