সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হস্তান্তরপঞ্চগড়ের বোদা উপজেলার সাতটি ভূমিহীন পরিবারকে বন্দোবস্ত দেওয়া খাসজমির দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া ওই দলিল হস্তান্তর করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কবির ও বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিটি ভূমিহীন পরিবারকে ৪০ শতক করে জমি বন্দোবস্ত দেওয়া হয়। পঞ্চগড় প্রতিনিধি।