সংক্ষেপে সারা দেশ
এএসআই বরখাস্তমারধরের অভিযোগে ফরিদপুরের কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রফিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় সাদা পোশাকে থাকা অবস্থায় ওই পুলিশ কর্মকর্তা সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে আগত ভক্তদের মারধর করেন। এ ঘটনায় ওই রাতেই ফরিদপুরের পুলিশ সুপার আওলাদ আলী ফকির তাঁকে সাময়িক বরখাস্ত করেন। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ফরিদপুর অফিস।শিক্ষিকাকে পিটিয়েজমি নিয়ে বিরোধের জেরে বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব খাদা গ্রামে এক স্কুলশিক্ষিকাকে গত সোমবার বিকেলে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শরণখোলা থানায় চারজনের নামে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ওই চারজন হলেন: একই গ্রামের খলিল হাওলাদার, তাঁর ভাই রহিম হাওলাদার, স্ত্রী ফরিদা বেগম ও ছেলে মনির। তাঁরা লাঠিসোঁটা নিয়ে ওই বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করেন। এতে বাধা দিলে ওই শিক্ষিকাকে পিটিয়ে আহত করা হয়। শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা।