সংক্ষেপে সারা দেশ
জেলার দাবিতেলাকসামকে জেলা ঘোষণার দাবিতে গতকাল শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। বেলা তিনটায় লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এতে বক্তৃতা করেন পরিষদের আহ্বায়ক শিব্বীর আহমেদ, প্রধান সমন্বয়ক আবদুল কুদ্দুস প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক বলেন, ১৯৯১ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বর্তমান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান দাবির পরিপ্রেক্ষিতে লাকসামকে জেলা বাস্তবায়নের আশ্বাস দেন। নিজস্ব প্রতিবেদক।উদ্বোধনদেশের সর্ববৃহৎ সিরামিক শিল্পপ্রতিষ্ঠান হিসেবে ময়মনসিংহ জেলার ত্রিশালে আকিজ সিরামিক যাত্রা শুরু করেছে। গতকাল শুক্রবার আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন ও মরহুম আকিজের স্ত্রী মনোয়ারা বেগম যৌথভাবে এর উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার, ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার শাহজাহান ও আকিজ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।ধর্ষণের অভিযোগরংপুরের বদরগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার মামলা হওয়ার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার বালাপাড়া গ্রামের বেলাল হোসেন (২৮) গত বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন মেয়েটির বাবা মামলা করলে বেলালকে গ্রেপ্তার করা হয়। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।