সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মশালাঝালকাঠিতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যক্রমবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ঝালকাঠি সার্কিট হাউসে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। ঝালকাঠির জেলা ও দায়রা জজ ফারুক আহাম্মদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি-১ আসনের সাংসদ বজলুল হক হারুন, জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস প্রমুখ। ঝালকাঠি প্রতিনিধি।সমাবেশ বগুড়ার আদমদীঘি শিশু নিকেতনের অভিভাবক সমাবেশ গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রতিষ্ঠানের অধ্যক্ষ বয়েজ উদ্দিন মণ্ডল প্রমুখ বক্তব্য দেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।আহ্বায়ক কমিটিপ্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল হুদাকে আহ্বায়ক এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ইকবালকে সদস্যসচিব করে বাংলাদেশ ইন্স্যুরেন্স অফিসার্স ফোরামের ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি ঢাকার দিলকুশায় ফোরামের অস্থায়ী কার্যালয়ে এক বৈঠকে বিভিন্ন কোম্পানির বিমা কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। বিমা শিল্পে কর্মরত সব কর্মকর্তার মতামতের ভিত্তিতে শিগগিরই একটি পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। এ জন্য ০১৮১৯১০৩৪৩১, ০১৯২৬৫৮৯০৮২ এবং ০১৭১১৫২১৮১৫ মুঠোফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।