সংক্ষেপে সারা দেশ
মানববন্ধনসাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিপ্লবী ছাত্রমৈত্রী সৈয়দপুর শাখা গতকাল মঙ্গলবার দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। এ সময় কমিউনিস্ট লীগ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি তুষার কান্তি রায়, বিপ্লবী ছাত্রমৈত্রী সৈয়দপুর শাখার আহ্বায়ক অশোক কুমার, নারীনেত্রী কামরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।গৃহবধূকে হত্যা!চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মোবারকদি গ্রামে রায়হান আক্তার ওরফে রেহানা (৩০) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে শ্বশুরবাড়ির লোকজনের ভাষ্যমতে, এটি আত্মহত্যার ঘটনা। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সকালে রেহানার সঙ্গে তাঁর স্বামী স্বপন গাজী, শাশুড়ি ও ননদের বাগিবতণ্ডা হয়। পরে বেলা ১১টার দিকে আশপাশের লোকজন তাঁদের ঘরে গিয়ে আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রেহানার লাশ ঝুলতে দেখে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় রেহানার বাবা মামলা করেছেন। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি।জাতীয় বিতর্ক উৎসব‘যুক্তি হোক মুক্তির শুক্লপক্ষ’—এ স্লোগান সামনে রেখে ২৪ ফেব্রুয়ারি রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ষষ্ঠ এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হবে এই উৎসব। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠান চলবে। বিতর্ক অনুষ্ঠানে বিভিন্ন মডেলের বিতর্ক, শোভাযাত্রা, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দুই সহস্রাধিক বিতার্কিক উৎসবে অংশ নেবে। বিজ্ঞপ্তি।