সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা ও মানববন্ধনঢাকা মহানগরকে বাসোপযোগী করার লক্ষ্যে ‘ওয়ার্ড পরিবেশ উন্নয়ন কমিটি’ গঠনের দাবিতে গত সোমবার শোভাযাত্রা ও মানববন্ধন করে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম। কর্মসূচিতে স্থানীয় নাগরিক, সেবাদানকারী অন্যান্য প্রতিষ্ঠান ও সিটি করপোরেশনের সমন্বয়ে ওই কমিটি গঠনের লক্ষ্যে নীতিমালায় প্রয়োজনীয় বিধান রাখার দাবি জানানো হয়। বেলা ১১টায় জোড়পুকুরপাড় মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। খিলগাঁও চৌরাস্তা, কুমিল্লা হোটেল, তালতলা মার্কেট প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি আবার জোড়পুকুরপাড় মাঠে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মু. হাফিজুর রহমান, শেখ মো. বদরুল হুদা, পারভীন হক, মো. মাহফুজুর রহমান, লতিফা নুর, শাবানা জেসমিন, আ. কাদের হাওলাদার, তাহমিনা চৌধুরী, মো. শহীদুল্লাহ শহীদ, মো. সালাউদ্দিন, মনির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।মানববন্ধন, সমাবেশপটুয়াখালীর গলাচিপা উপজেলাকে জেলায় উন্নীত করার দাবিতে গতকাল বুধবার সর্বদলীয় জেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। স্থানীয় পৌরমঞ্চ এলাকায় বেলা তিনটায় এক ঘণ্টার এ মানববন্ধন হয়। পরে এক সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপির নেতা ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শাহজাহান মিয়া প্রমুখ। বক্তারা জানান, রাতে মাইকিং করে বৃহস্পতিবারের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।