সংক্ষেপে সারা দেশ
মেজ্জানী আজলক্ষ্মীপুর জেলা যুবকল্যাণ সমিতি, ঢাকার উদ্যোগে আজ শুক্রবার রাজধানীর খামারবাড়ির গিয়াস উদ্দিন মিলকী মিলনায়তনে লক্ষ্মীপুর জেলাবাসীর মেজ্জানী ২০১২-এর আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক ও পরিচালক এ কে এম শাহজাহান কামাল। এ ছাড়া জেলার বরেণ্য ও কীর্তিমান ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন লক্ষ্মীপুর জেলা যুবকল্যাণ সমিতির আহ্বায়ক এ এফ জসিম উদ্দিন আহামদ। ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে মেজ্জানী অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠান চলবে। বিজ্ঞপ্তি।‘পাদুকা উৎসব’বারদীর শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী আশ্রমে কাল শনিবার ‘পাদুকা উৎসব’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আজ শুক্রবার রাত আটটায় কুমিল্লার গৌর সংঘের উদ্যোগে ‘নিমাই সন্ন্যাস’, শনিবার ভোর ছয়টায় ভোর-কীর্তন, সকাল সাতটায় গীতা পাঠ, সকাল আটটায় বাবার জীবনী পাঠ, দুপুর ১২টায় রামায়ণ কীর্তন এবং রাত আটটায় ‘লীলা কীর্তন’ অনুষ্ঠিত হবে। বারদীর ব্রহ্মচারী আশ্রমের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শংকর কুমার দে অনুষ্ঠানে আগ্রহী ব্যক্তিদের সবান্ধব উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। বিজ্ঞপ্তি।