সংক্ষেপে সারা দেশ
উদ্বোধনসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দহকোলা গ্রামের অদূরে গোহালা নদীর ওপর গতকাল শুক্রবার একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সাংসদ মো. শফিকুল ইসলাম এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল হক, ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।নির্বাচনচাঁদপুরের শাহরাস্তির কালিয়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে মো. আবুল কালাম আজাদ সিনিয়র সহসভাপতি, সুলতান আহম্মেদ সহসভাপতি, মোশারফ হোসেন সাধারণ সম্পাদক, মো. জসিম উদ্দিন সহসাধারণ সম্পাদক, মো. সফিকুর রহমান কোষাধ্যক্ষ, মো. আবদুল আউয়াল দপ্তর সম্পাদক ও মো. আবদুল মতিন প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।